bdnews24.com banglablog

সাইফ সামির এর পোস্টগুলো

i - ম্যাগাজিন: রবীন্দ্রনাথ-নজরুল বিশেষ সংখ্যার জন্য লেখা চাই!

২৮ এপ্রিল ২০০৯ ৪:৫৩ অপরাহ্ন

সুহৃয়,

বাঙালির জাতির সাহিত্য ও সংষ্কৃতির দুই বিশাল স্তম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। একজন বিশ্বকবি ও নোবেল বিজয়ী, অন্যজন বিদ্রোহী ও জাতীয় কবি। রবীন্দ্রনাথ আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা অন্যদিকে আমাদের রণসঙ্গীত লিখেছেন নজরুল।
রবীন্দ্রনাথ ও নজরুলের জন্ম ও মৃত্যুবার্ষিকী আমরা বাংলা সন অনুসারে পালন করলেও একটি পরিহাস এই যে মাতৃভাষা দিবস
আমরা পালন করি ইংরেজি তারিখ অনুসারে। মজার ব্যপার হলো নজরুল ও রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুদিন পৃথক বাংলা মাসে হলে একই ইংরেজি মাসে। রবীন্দ্রনাথ-নজরুলের জন্ম যথাক্রমে মে মাসের ৭ ও ২৫ তারিখ। মৃত্যু যথাক্রমে ৭ ও ২৯ আগষ্ট। রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই শিকার হয়েছিলেন মৌলবাদিতার। আবার দুজনকে নিয়েই হয়েছে কে কার চেয়ে বড় তার তর্ক-বিতর্ক। একজনকে বড় দেখাতে অন্যজনকে করা হয়েছে ছোট। কিন্তু আমাদের দেশ ও মানস গঠনে দুজনেরই ভূমিকা অবিস্মরীয়। তাই আমরা বারবার তাদের কাছে ফিরে আসি, আসতে হয়। তাই রবীন্দ্রনাথের ১৪৮তম ও লজরুলের ১১০তম জন্মবার্ষিকীকে সামনে রেখে সাহিত্য গ্রুপ আকাশ সাহিত্য চক্র (দেখুন/জয়েন করুন ) একটি ই-ম্যাগাজিন প্রকাশের ইচ্ছা প্রকাশ করছে। i - ম্যাগাজিন: রবীন্দ্রনাথ-নজরুল বিশেষ সংখ্যা শীষক ভার্চুয়াল ম্যাগটিই সম্ভবত হতে যাচ্ছে রবীন্দ্রনাথ-নজরুলকে নিয়ে দেশের প্রথম ই-ম্যাগ। এখানে লেখার দ্বার সবার জন্য উন্মুক্ত। নেটিজেনরাই এখানে লিখবেন। অফলাইন থেকে কোন লেখা সংগ্রহ করা হচ্ছে না। এখানে আপনি লিখতে পারেন এই দুই কীর্তিমানকে নিয়ে সাহিত্য বা জীবনী নির্ভর গদ্য, রচনা/নিবন্ধ । তাদের লেখার স্টাইলিস্টিকস সমালোচনা কিংবা পাঠ প্রতিক্রিয়া। ভাষার ক্ষেত্রে আমরা একাডেমিক ভাষার চেয়ে ফ্রি-স্টাইল গদ্যকেই অধিক উৎসাহিত করছি। তবে যে কোন গবেষণামূলক লেখাও পাঠানো যাবে। লিখতে পারেন নজরুল ও রবীন্দ্রনাথকে উৎসগ করে কবিতা অথবা কোন রবীন্দ্রনাথ/নজরুল বিশেষজ্ঞকে নিয়ে লেখা। করতে পারেন উভয়ের যে কোন লেখার ইংরেজি অনুবাদ কিংবা দিতে পারেন কোন গল্প/উপন্যাসকে নাট্যরূপ। আপনার লেখাটি হতে পারে পরীক্ষাধমী। নজরুল/রবীন্দ্রনাথকে চরিত্র বানিয়ে লিখে ফেলতে পারেন কোন গল্প! মোট কথা, রবীন্দ্রনাথ-নজরুল বিষয়ক রচিত, অপ্রকাশিত (অনলাইনে পূবপ্রকাশ শিথিলযোগ্য, তবে উল্লেখ করতে হবে), মৌলিক যে কোন লেখাই পাঠিয়ে দিতে পারেন আপনি। আপনার মূল্যবান লেখাটি নিয়েই প্রকাশিত হবে প্রথম i - ম্যাগাজিন: রবীন্দ্রনাথ-নজরুল বিশেষ সংখ্যা। আপনি নিজে লিখুন, আপনার পরিচিতজনদের লিখতে বলুন। যারা ছবি আকেন তারা নজরুল-রবীন্দ্রনাথকে নিয়ে তাদের চিত্রকম পাঠাতে পারেন। যেহেতু গতানুগতিক কায়দায় কোন ফরমায়েশি লেখা নেয়া হচ্ছে না তাই আপনারদের সবার সক্রিয় অংশগ্রহণই এই অভিনব পথ চলাকে সফল করবে।

সবাইকে অগ্রিম ধন্যবাদ।

শিগগিরই আপনার ম্যাটারটি পাঠিয়ে দিন।
ঠিকানা: imagbangla@gmail.com


জেনারেল সাবধান

১৭ নভেম্বর ২০০৮ ১১:৫৫ পুর্বাহ্ন

:: চরিত্র কাল্পনিক, মিল কাকতালীয় ::

আমার বয়স আমার রক্তকে
টগবগিয়ে ফুটাচ্ছে। অন্ধকার
গলির কাপুরুষের মতো
কুরুচি নিয়ে জন্মায় নি। প্রয়োজনে
এই ছোট্ট হাত দুটো জেনারেলের
কলার টেনে ধরতে পারে। তখন
আশ-পাশ থেকে আরো ছোট ছোট
হাত তার চোখ-মুখ খামচে ধরবে।
শার্টের হাতা ছিঁড়ে বেড়িয়ে আসবে
শাদা শ্বেতী। কিন্তু তার রক্তশূন্য
মুখ হবে তার চেয়েও শাদা। আর
আমরা একেক জন লালে লাল দুনিয়া।

১৯.০৯.০৮
ভোর সাড়ে চারটা


এই ভাবে কি ব্লগ চলে?

১৭ নভেম্বর ২০০৮ ১১:৪৪ পুর্বাহ্ন

বিডিনিউজ ব্লগ খুলবো এইটা অনেক আগে থেকেই জানতাম, অপেক্ষায় ছিলাম। চালু হবার পর সুযোগ হইতেই শরীর খারাপ হলেও একটা কবিতা পোস্ট দিলাম। সা.ইনে অনেক দিন ধরে লিখতাছি কিন্তু এই প্রথম কোন লেখা ওখানে দেয়ার আগে অন্য ব্লগ মানে এখানে দিলাম। দিয়েই আক্কেল গুড়ুম! পোস্টখানা আগে নাকি রিভিউ হইবো তারপর সম্পাদক সংসদে পাস হইলে প্রকাশ হইবো! কিন্তু কপাল খারাপ প্রকাশ হইলো না! মনে হয় ‘তুচ্ছ ঐ পদ্যখানা’ প্রকাশে ওপরের মহলের ঝারি খাবার ভয়ে! বলি ‘মাভেঃ মাভৈ জয় সত্যের জয়! জয় পুরুষোত্তম জয়!’ এই ভাবে কি ব্লগ চলে? এরে কি ব্লগ বলে? আগে লেখা দেন, তারপর না হয় ‘Review’ করেন! আমার মতো পোড় খাওয়া ব্লগাররা তো দ্বিতীয় বার আসতে বিরক্তিবোধ করবে আর নতুনদের অনুভূতি হবে আঁচর কাটা। বিডিনিউজের একজন অধম লেখক হিসাবে অনুরোধ করতেছি প্লিজ মাঠটা ওপেন রাখেন! খেলোয়াড়রা আসুক, খেলুক- প্রয়োজনে রেফারি তথা মডারেটর হয়ে হলুদ কাগজ/লাল কাগজ দেখাতে পারেন! আরেকটা কথা, সব ব্লগ ভেন্যু পরস্পরকে সহযোগী ভাবুন প্রতিযোগী নয়। তবে সহযোগীদের মধ্যেও সুস্থ প্রতিযোগীতা চলতে পারে। হ্যাপি ব্লগবগানি!