bdnews24.com banglablog

দুদক কি মহীউদ্দিন খান আলমগীরের আক্রোশের শিকার ?

শামছুল আলম মেহেদী | ১৬ এপ্রিল ২০০৯ ৬:২৪ অপরাহ্ন

হাসান মশহুদকে স্থায়ী কমিটি তলব করেছিল কিন্তু তিনি ওই ডাকে যাননি। এরপর হাসান মশহুদ দুদক থেকে পদত্যাগ করেন। এখন আবার দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্থায়ী কমিটি তলব করেছে।তিনিও ওই ডাকে যাবেন না বলে জানিয়েছেন। দুদকের মতে,স্থায়ী কমিটি তাদেরকে তলব করতে পারে না। দুদক শুধু প্রেসিডেন্টের কাছে জবাবদিহি।
এখন প্রশ্ন হলো, যে স্থায়ী কমিটি দুদককে তলব করেছে, ওই কমিটির প্রধান হলেন দুদকের মামলায় আসামী, যিনি দুদকের মামলায় জেলও খেটেছেন। যার নাম মহিউদ্দিন খান আলমগীর।

বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে টিআইবির চেয়ারম্যানসহ অনেকে মন্তব্য করেছেন,দুদক এখন মহিউদ্দিন খান আলমগীরের আক্রোশের শিকার হচ্ছে।


২ টি মন্তব্য আছে “দুদক কি মহীউদ্দিন খান আলমগীরের আক্রোশের শিকার ?” - এ;

joshim

১৫ মে ২০০৯ - ১১:৪২ অপরাহ্ন

লেখক ভাই কী আর বলব। বাংলাদেশে ভাল মানুষ কাজ করতে পারবে না। দেশটা তো আমার আর আপনার না। এটা হলো শেখ হাসিনার বাপের। এখন তারা ক্ষমতায় কী করে দেখেন না? আলমগীরেরা দেশকে কোথায় নিয়ে দাঁড় করায় দেখেন। ধন্যবাদ আপনার লিখার জন্য।

  • মন্তব্য করেছেন joshim

১৯ অগাষ্ট ২০০৯ - ৮:০২ পুর্বাহ্ন

াআমার কিন্তু মনে হয় উল্টো! দেশের সর্ব্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম হলো জাতীয় সংসদ। তার স্থায়ীকমিটি যদি তলব করে তবে বুঝতে হবে দেশের সর্ব্বোচ্চ নীতি নির্ধারনী ফোরামেই তাকে তলব করা হয়েছে। নয়কি? ভাই জসীম, আপনিকি বুকে হাত রেখে বলতে পারবেন যে সীমাহীন দুর্নীতির দেশে আপনি কখনো দুর্নীতি করেন নি, বা এর সাথে সম্পৃক্ত নন, বা এর সুবিধা এযাবৎ কালে কখনো গ্রহন করেন নি, বা দেখেও না দেখার ভান করে প্রশ্রয় দেন নি? আমি কিন্তু পারবোনা। তাহলে কেনো মিছি মিছি ভড়ং ? আমাকে দেখান দেখি বাংলাদেশের কোন লোকটি দুর্নীতির সাথে কোন ভাবে সম্পৃক্ত নন? একটু বোধ হয় ভাবা দরকার। আপনি একালের হয়তো নব শক্তির তরুন প্রজন্ম, আপনার এবং আপনাদের ভবিষ্যতের স্বার্থেই আজ যখন সবাই পরিবর্তন চাইছি, তো সেই পরিবর্তনের পথে একটু এগিয়ে দেখলে ক্ষতি কি? পছন্দ নাহলে পরের ইলেকশনে একেবারেই মাৎ করে দেবেন! যেই মহীউদ্দিন খান আলমগীর কে নিয়ে কথা বলছেন, তাঁর উক্ত পদে পদায়নের বিরুদ্ধে পথে নামছেন না কেনো? জবাবদিহীতার একটা রেওয়াজ যেকোন জায়গা থেকেই চালু হওয়া কি দরকার নেই? তাহলে টালবাহানা কেনো? আঁতে ঘা লাগে বুঝি? তাহলে এতো গনতন্ত্র গনতন্ত্র করে লাভ কি? শেখ হসিনাকে ভলে দিন, স্বৈরতান্ত্রিক পথেই আমরা এগুই! দেশ টা শেখ হাসিনার বাপের বৈকি! দেশটাকে উপরের ঐ চার লাইন ছাড়া আপনি আর আর আপনার দুদকের চেয়ারম্যান সাহেব দিয়েছেনটা কি? যার হয়ে কথা বলছেন, তার খবরটা আগে করুন, যাকে তলব করা হয়েছে সে কি সংসদীয় কমিটির কাছে যাবার যোগ্য নাকি ফৌজদারী আদালতে ? বাংলাদেশে যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত, তারা মেধায় মননে খুব একটা চৌকষ নয়, অনেকটা সিঁধেল চোরের পর্যায়ভুক্ত! কাজেই উপযুক্ত একটা চৌকিদারী আদালতে আগে সোপার্দ করা উচিৎ নয়কি? বাব্বা! রষ্ট্রের এক সংস্থার চেয়ারম্যান, তিনি জবাব দেবেন রষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দরবারে! আর ক’দিন পরে যে স্কুলের নকলবাজ ছাত্রটি যে কেনো নকল করেছে তার জবাব দেবার জন্যে সংসদে যেতে চাইবে! এগুলো টাল বাহানা আসলে কিছু অসৎ লোকের দায়িত্ব এড়িয়ে যাবার প্রবনতা! দয়া করে এগুলোকে প্রশ্রয় দেবেন না। দেশে জবাবদিহিতার একটা সংস্কৃতি আগে চালু হোক তার পড়ে ঠিক করুন কোথায় কে জবাবদিহি করবে! আমারতো মনে হয় আমি নিষ্কলঙ্ক হলে যেকারো কাছে জবাবদিহিতায় আমার আপত্তি থাকার কথা নয়। একটু ভেবে দেখুন।

  • মন্তব্য করেছেন Tetul Morich Labon

মন্তব্য করতে লগ ইন করুন