হাসান মশহুদকে স্থায়ী কমিটি তলব করেছিল কিন্তু তিনি ওই ডাকে যাননি। এরপর হাসান মশহুদ দুদক থেকে পদত্যাগ করেন। এখন আবার দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্থায়ী কমিটি তলব করেছে।তিনিও ওই ডাকে যাবেন না বলে জানিয়েছেন। দুদকের মতে,স্থায়ী কমিটি তাদেরকে তলব করতে পারে না। দুদক শুধু প্রেসিডেন্টের কাছে জবাবদিহি।
এখন প্রশ্ন হলো, যে স্থায়ী কমিটি দুদককে তলব করেছে, ওই কমিটির প্রধান হলেন দুদকের মামলায় আসামী, যিনি দুদকের মামলায় জেলও খেটেছেন। যার নাম মহিউদ্দিন খান আলমগীর।
বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাতে টিআইবির চেয়ারম্যানসহ অনেকে মন্তব্য করেছেন,দুদক এখন মহিউদ্দিন খান আলমগীরের আক্রোশের শিকার হচ্ছে।