bdnews24.com banglablog

এদের কি এখনো শিক্ষা হয়নি?

পাপ্রদজ | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:৫৭ পুর্বাহ্ন

হাসিনা আপা আর খালেদা ম্যাডামের কি এখনো শিক্ষা হয়নি? গত দু’বছরের ‘রাজনৈতিক গুণগত পরিবর্তন’ কি আদৌ এদের হবে না? নির্বাচনী ইশতেহার তো দু নেত্রীই দিলেন। কিন্তু এতে তো শুধুই ভালো দিকগুলো বললেন। খারাপ কি ঘটবে না? তাহলে কেন তা আগে থেকেই বলছেন না। জনগণ জানে যেই আসুক না কেন, এই বাংলার মাটি থেকে দুর্নীতি রোধ এত সহজ নয়। এই দু’দল একে অপরকে শুধু বকেই যাবেন, পুলিশের নিরাপত্তায় থাকবেন যখন নেতা-কর্মীরা একে অপরের বিরুদ্ধে লেগে যাবে? কতটা কাপুরুষোচিত আচরণ বলুন? তাদের সেই পুরোনো বক্তৃতা দিয়েই যাবেন, উন্নয়নের জোয়ারের লিস্ট বলেই যাবেন…আর কতো? এবার নিজেদের ভুলগুলোও এবার স্বীকার করুন। দেখেন না, যদি সত্য স্বীকার করেন, হয়ত ভোট বাড়তেও পারে। আমি তো মনে করি অবশ্যই বাড়বে। জনগণ বুঝবে “যাক, দু’বছরে কিছুটা হলেও শিক্ষা হয়েছে”। ভুল যে কত করেছেন তা জনগণ সবই জানে, তাই যতই নিজেদের উন্নতির ফলক তুলে ধরেন না কেন, হাওয়া ভবন আর সুধা সদনের কথা সকলেই জানে।
এবার সময় হলো নিজেদের সত্যিকারের রূপটাও কিছুটা তুলে ধরার। নির্বাচনের আর বেশী সময় নেই। তাই আশা করব নিজেদের ভালো ঢোল পেটানোর সাথে সাথে খারাপ ঢোলটাও একটু পেটাবেন।


একটি মন্তব্য আছে “এদের কি এখনো শিক্ষা হয়নি?” - এ;

sultan

২৬ ডিসেম্বর ২০০৮ - ৫:৫৫ অপরাহ্ন

আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম অনেক সুন্দর একটি লিখা লিখার জন্য। তত্যাবদায়ক সরকার এ দুই নেত্রীকে য়ে শিক্ষা দিয়েছে তা তাদের জন্য যথেষ্ট হয়নি আর উচিত শিক্ষা দেওয়া দরকার ছিল। একটু বারিয়ে ভলতে চাই এক/এগার এর আগে সরকারে ছিল খালেদা জিয়া দুর্রনি করলে তিনি করবেন কিন্ত হাছিনা কেন জেলে গেলেন। আর কষ্ট হয় তিনি অকপটে যখন মিথ্যা কথা বলে যান এবং অন্যজন কে কুসৃ ভাসায় গাল মন্দ করে যান শুধু তাই নয় তার অহেতুক লাগাম হীন ব্যক্তব্যের জন্য তাকে আদালত থেকে কঠূর ভাষায় ষাবধান করে দিয়িছেন। দুই জনই প্রলাব করেন তবে হাছিন একটু বেশি। চলুন আমরাও হাছিনা-খালেদা কে সাবধান করে দেই তারা যেন পাগল প্রলাব না করেন এবং তারা য়েন যা সত্য তাই প্রচার করেন। তাদের ভালোর সাথে সাথে মন্দটাও যেন প্রচার করেন।

  • মন্তব্য করেছেন sultan

মন্তব্য করতে লগ ইন করুন