bdnews24.com banglablog

কোথায় এগুচ্ছে সোনার বাংলা???

পাপ্রদজ | ৩০ নভেম্বর ২০০৮ ২:১৪ অপরাহ্ন

গত রাতে কিছু মোল্লার মতো লোক ঢাকার “বলাকা” ভাস্কর্যটি ভেঙে ফেলল। আরো শুনলাম বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের একটি প্রতিকৃতিও নাকি এরা ভেঙেছে। আরো খবর জানলাম, আজ কিংবা আগামীকাল হয়ত “অপরাজেয় বাংলা”কেও ভাঙবে এরা। বাহ, কতই না উন্নতি হচ্ছে বাংলাদেশের! কত উন্নয়নের ধারায় বয়ে যাচ্ছে দেশ! এরই জন্য কি মুক্তিযোদ্ধারা বাপ-মা, ভাই-বোন ছেড়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল? এরই জন্য কি মা-বোনেরা সম্ভ্রম দিয়েছিল? এরই জন্য কি ভারতীয়রা আমাদের সাহায্য করেছিল? এরই জন্য কি তিরিশ লক্ষ লোক প্রাণ দিয়েছিল?..
ধিক্কারের ভাষাও হারিয়ে ফেলেছে বাংলা। সরকারের করুণভাবে নগ্ন সমর্থন এসব মৌলবাদীদের পক্ষে কিসের ইঙ্গিত বহন করে তা সচেতন পাবলিক ঠিকই জানে। এখন কথা হলো কাদের জন্য এসব? পশ্চিমাদেরকে সন্তুষ্ট করার জন্য? যেভাবে আজ ফখরুদ্দীন সরকার (বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়) এদের ভরণ-পোষণ করছে তাতে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের আশংকা আমার মনে উদিত হচ্ছে। আর তা যদি হয়ই তাহলে সংস্কৃতিমনা, প্রগতিশীল জনগণ বনাম মৌলবাদী, গোড়া মুসলিমদের মধ্যেই হবে বোধহয়। কিন্তু এ ঘটনা কবে হয় আর কিভাবে হয় সেটাই এখন দেখার …


একটি মন্তব্য আছে “কোথায় এগুচ্ছে সোনার বাংলা???” - এ;


৮ ডিসেম্বর ২০০৮ - ৭:১২ অপরাহ্ন

১, গৃহযুদ্ধের আশংকা বাংলাদেশে নেই।
২, যারা গৃহযুদ্ধের আশংকা করছেন তারা দেশের স্থিতিশীলতা চান না।
কারন, প্রতিটি দেশেই ভিন্ন মতের লোক আছে, কেঊ গে বিবাই সমথ্ন করে কেউ করে না।
৩, প্রগতিশীল জনগণ বলতে কি বুঝাই তা বোধ্যগম নয়। আর মৌলবাদী শব্দটিরই মানে বা কি তাও অস্পষ্ট। তবে এদের সাধারন প্রচলিত মানে আছে।
৪, কিছু মুসলিমের সন্ত্রাসী কাজ সকল মুসলিম জনগোষ্টির উপর চাপিয়ে দিয়ার মাঝেই যারা সুখ পান তারাই আজকের প্রগতিশীল জনগণ।
৫, যেমন আমেরিকান প্রগতিশীল জনগণের মৌলবাদী ইরাকে আক্রমন। শত শত নারী শিশু হত্যার মাঝেও এরা প্রগতিশীলতার গন্ধ পান।
কাজেই দেশে অস্থিতিশীলতা তেরী করে প্রগতিশীল নামক সুশীলেরা ফায়দা লুটতে চাইছে। সে জন্য সাধারন জনগনকেই অপ্রত্যাশিত
সন্ত্রাসীর বিরুদ্ধে সামাজিক সচেতনতা তেরী করতে হবে, কারন এই জাতীয় সন্ত্রাসী ধমীয় মুল্যবোধের সাথে মিল খায় না।

  • মন্তব্য করেছেন kauser

মন্তব্য করতে লগ ইন করুন