বাংলা ব্লগের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে অন্য কাজবাজ ফেলে রেখে রাতদিন কেবল ব্লগে পড়ে থাকলেও ঠিক সামলে ওঠা যাবে বলে মনে হচ্ছে না। এতদিন বাছাইয়ের প্রশ্নটা অত বেশি জরুরি হয়ে দেখা না দিলেও ক্রমশই সেটা বিশেষভাবে জরুরি হয়ে পড়ছে বলে মনে হচ্ছে।
ব্লগ বাছাই বা নির্বাচনের ক্ষেত্রে ব্লগারগণ নানা বিষয় বিচেনায় রাখবেন। তন্মধ্যে গুরুত্ব বিবেচনায় সম্ভবত নিচের বিষয়গুলোই প্রথম দিকে বিবেচনা পাবে :
১. ব্যবহারকারী-বান্ধবতা
২. পোস্টকৃত ব্লগসমূহের পাঠযোগ্যতা
৩. তর্ক-বিতর্কের পরিবেশ
৪. মডারেটরদের আচরণ
৫. দলীয় রাজনীতি, ইত্যাদি।
যতদূর দেখা যায়, সবকটা বাংলা ব্লগে ঘুরিয়ে ফিরিয়ে একইরকম মানুষ। নতুন ব্লগার তৈরি করবার উদ্যোগ না নিলে ব্লগের লেখালেখির মান ক্রমশ পড়ে যাবার একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এক্ষেত্রে নতুন লেখক-ব্লগার তৈরি যেমন করা দরকার, তেমনি অনেকদিন থেকেই লিখেন কিন্তু ব্লগে অভ্যস্ত নন যাঁরা, তাঁদেরকে ব্লগমুখী করার উদ্যোগও নিতে হবে। এ কাজটি যে ব্লগ যতবেশি করবে, আপাতত সে ব্লগমাঠেই ততবেশি শস্য ফলবার সম্ভাবনা।
আপনাদের কী মনে হয়?

চঞ্চল-এর মন্তব্যঃ "বুলেট-প্রুফ ব্রা!" পোস্ট -এ