আমি একজন শিক্ষানবিশ সাংবাদিক। নিয়মিত কাজ করি একটি অনলাইন পত্রিকায় । প্রয়োজনের তাগিদে ইন্টারনেট ব্যবহার করতে হয়। প্রতিদিনের মতো একদিন গুগল সার্স ইঞ্জিনে ইমেজ সার্চ এর এক পর্যায়ে দেখি ডাইরেক টিভি (ডাইরেকটিভি.কম) নামে আমেরিকার একটি চ্যানেল এর লোগো যা আমার খুবই পরিচিত একটি বাংলাদেশী চ্যানেলের লেগুর মত মনে হল। মনের মাঝে খটকা হওয়ায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং নিশ্চিত হই বিষয়টি সত্য।
![]()
আমাদের ইলেক্ট্রনিক্স মিডিয়া পরিবারের নতুন সদস্য হিসেবে আত্নপ্রকাশ করা দিগন্ত টেলিভিশন চ্যানেলটির শুরু থেকে বর্তমান অবধি প্রতিথযশা লোকজন দ্বারা এর ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে বলে ব্যাক্তিগতভাবে আমি জানি । তাহলে দিগন্ত টেলিভিশনের মৌলিক একটি বিষয় তাদের লোগো কীভাবে একটি বিদেশি চ্যানেলের লোগোকে নকল করে তৈরি হয়েছে তা আমার বোধগম্য হয় না। মেধাবী হিসাবে বহি:বিশ্বে আমাদের যথেষ্ট সুনাম থাকলেও এ ধরনের নকল প্রবণতার কারণে আমাদের মেধার কোয়ালিটি কি প্রশ্নবিদ্ধ হয় না?
নাকি দিগন্ত টেলিভিশন সূদর প্রসারী কোন লক্ষ্য বাস্তবায়ন করার জন্য ডাইরেক টিভি’র বাংলাদেশী এজেন্ট হিসেবে কাজ করছে? ডাইরেক টিভি’র ওয়েব সাইটে যে লেগো দেখা যায় তাতে দিগন্তটিভি’র লোগোর মধ্যে শুধু এটুকু পার্থক্য যে, দিগন্ত টিভি’র লোগোর মাঝখানে কিছু রেখা সংযোজিত হয়েছে এবং প্রতিষ্ঠানের নামের টাইপের ধরন পরিবর্তন করা হয়েছে।
মোঃ মোস্তাফিজুর রহমান,রিপোর্টার, নোয়াখালী ওয়েব।

চঞ্চল-এর মন্তব্যঃ "বুলেট-প্রুফ ব্রা!" পোস্ট -এ