bdnews24.com banglablog

ডিজিটাল বাংলাদেশ এর পোস্টগুলো

নোয়াখালীর কৃতি সন্তান রামেন্দু মজুমদার দ্বিতীয় এশিয়ান হিসাবে বিশ্ব নাট্যসভার সভাপতি নির্বাচিত

১৭ নভেম্বর ২০০৮ ১১:৫৭ পুর্বাহ্ন

নোয়াখালীর কৃতি সন্তান রামেন্দু মজুমদার দ্বিতীয় এশিয়ান হিসাবে বিশ্ব নাট্যসভার সভাপতি নির্বাচিত
বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, বৃহত্তর নোয়াখালীর লক্ষীপুর জেলার কৃতি সন্তান রামেন্দু মজুমদার সমপ্রতি একটি আন্তর্জাতিক সম্মান লাভ করেছেন। তিনি বিশ্বনাট্য সভা- ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউশনের (আই টি আই ) সভাপতি নির্বাচিত হয়েছেন। গত ২২সেপ্টেম্বর-২৭ সেপ্টেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত আই টি আই’র ৩২তম বিশ্ব কংগ্রেসে তিনি এ পদ লাভ করেছেন। প্রতি দু’বছর অন্তর আই টি আই’র বিশ্ব কংগ্রেস তথা বিশ্বনাট্যজনের মিলন মেলা অনুষ্ঠিত হয়। রামেন্দু মজুমদারের আগে বাংলাদেশের কোন শিল্পী ও সংস্কৃতি কর্মী, সংগঠকের জন্য এর চেয়ে বড় কোন আন্তর্জাতিক স্বীকৃতি বা সম্মান আসেনি। তিনি আই টি আইতে এশিয়া মহাদেশের মধ্যে সভাপতি হিসেবে ২য় জন। এর পূর্বে কোরিয়ার কিন নাম সভাপতি ছিলেন। ৩২তম বিশ্ব কংগ্রেসের সভাপতি (জার্মানী) নিজ থেকে সভাপতি পদে রামেন্দু মজুমদারের নাম প্রস্তাব করেন। বিস্তারিত


আমাদের মেধা ও দিগন্ত টিভি’র নকল লোগো !

৬ নভেম্বর ২০০৮ ১১:৩৬ পুর্বাহ্ন

আমি একজন শিক্ষানবিশ সাংবাদিক। নিয়মিত কাজ করি একটি অনলাইন পত্রিকায় । প্রয়োজনের তাগিদে ইন্টারনেট ব্যবহার করতে হয়। প্রতিদিনের মতো একদিন গুগল সার্স ইঞ্জিনে ইমেজ সার্চ এর এক পর্যায়ে দেখি ডাইরেক টিভি (ডাইরেকটিভি.কম) নামে আমেরিকার একটি চ্যানেল এর লোগো যা আমার খুবই পরিচিত একটি বাংলাদেশী চ্যানেলের লেগুর মত মনে হল। মনের মাঝে খটকা হওয়ায় বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং নিশ্চিত হই বিষয়টি সত্য।
directv_logo.jpg
বিস্তারিত…