bdnews24.com banglablog

শিশু

_______মায়ের ভাষার বর্ণমালা________

M.A Mannan | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ২:০৮ অপরাহ্ন

ফাল্গনের এই দিনে,
সুর্যের আলোয় পলাশ লাল!
বর্ণমালার বর্ণছটায়-
বিশ্ব আজি করেছে জয়।
______শহীদের রক্তে লাল সুর্য,
______প্রভাত ফেরির গান যে গায়!
______নগ্ন পায়ে ফুলের মিছিল-
______বিশ্ববাসী শ্রদ্ধা জানায়।
মায়ের মুখের কথা বলা,
পারবে না কেউ কেরে নিতে!
রক্ত দিয়ে কিনেছি যে,
মায়ের ভাষার বর্ণমালা।
****************


_______বাংলা মায়ের শুধা পানে_______

M.A Mannan | ১৬ ফেব্রুয়ারি ২০০৯ ১:৩৭ অপরাহ্ন

বই পড়ে অঙ্খর শিখি
অ, আ, ক, খ-
মায়ের কথায়, কথা বলি।
ঘুমপারানী মায়ের গানে,
[________ঘুমপারানী মাসি পিসি
_________আমার বাড়ী এসো——]
চাঁদের বুড়ির গল্প শুনি,
মায়ের কোলে ঘুমিয়ে যে!!
স্বপ্নে ঘুরি চাঁদের দেশে।
মায়ের বোলে কথা শিখি,গল্প শুনি,পড়া শিখি,
বাংলা মায়ের শুধা পানে,
বাংলায় মোরা জীবন গড়ি।
**************


__যাই যাই যাই বই মেলায় যাই___

M.A Mannan | ৯ ফেব্রুয়ারি ২০০৯ ১০:২০ অপরাহ্ন

যাই যাই যাই বই মেলায় যাই
মায়ের ভাষায়,মায়ের বোলে গান যে শুনতে পাই।
যাই যাই যাই বই মেলায় যাই
হেঁটে হেঁটে একুশের গান গাই।
যাই যাই যাই বই মেলায় যাই
হেঁটে হেঁটে শহিদের দেখা পাই।
যাই যাই যাই বই মেলায় যাই
হরেক রকম ছড়া,কবিতা,গল্প আর ভুতের বই পাই।
যাই যাই যাই বই মেলায় যাই
মায়ের বোলে স্বপ্নবুনা মায়ের কোলেই যাই।
যাই যাই যাই বই মেলায় যাই
ছড়ায় ছড়ায় স্বপ্নে ভেসে দত্যটাকে তারাই।
যাই যাই যাই বই মেলায় যাই
বই দেখি আর ফুচকা খাই।
*************


______স্বপ্ন খোলা ইচ্ছা গুলো_______

M.A Mannan | ২৬ জানুয়ারি ২০০৯ ১১:৩৮ পুর্বাহ্ন

স্বপ্ন খোলা ইচ্ছা গুলো
নীল আকাশের তেপান্তরে।
স্বপ্ন খোলা ইচ্ছা গুলো
সাত-সমুদ্র আর মেঘের কোলে।
স্বপ্ন খোলা ইচ্ছা গুলো
রং ধুনুর সাত রং এ।
_________স্বপ্ন খোলা যা ইচ্চা তাই
_________প্রজাপতির ডানায় ঘুরে বেড়াই।
_________স্বপ্ন খোলা যা ইচ্চা তাই
_________মেঘের ডানায় উড়ে যাওয়া।
_________স্বপ্ন খোলা যা ইচ্চা তাই
_________চাদেঁর বুড়ির চরকা কাটা।
স্বপ্ন খোলা যা ইচ্চা তাই।
স্বপ্ন খোলা ইচ্ছা গুলো।
************


_________কল্পকথা যেই ভাবা_________

M.A Mannan | ২৫ জানুয়ারি ২০০৯ ১১:১১ পুর্বাহ্ন

কল্পকথা যেই ভাবা
রাজা-রাণীর রাজ্য শাসন।
কল্পকথা যেই ভাবা
রাজ কুমারের ঘোড়ায় চরা।
কল্পকথা যেই ভাবা
রাজ কুমারী হারিয়ে যাওয়া।
কল্পকথা যেই ভাবা
যুযু বুড়ির ভয় পাওয়া।
কল্পকথা যেই ভাবা
রাঙ্খুসদের চাতুরতা।
কল্পকথা যেই ভাবা
জাদুকরের হাতের খেলা।
কল্পকথা যেই ভাবা
রাজ কুমারী ফিরে আসা।
***************


_______হরিণ ছানা_______

M.A Mannan | ১৭ জানুয়ারি ২০০৯ ২:০২ অপরাহ্ন

গোল পাতার সবুজ বনে
মায়া হরিণ থাকে,
বাঘ,ভুল্লুক আর শুকুর,কুমির উত পেতে থাকে।
হরিণ ছানা দুষ্টু ভারি,
পিটপিটেয়ে চায়,
শব্দ শুনে লাফিয়ে উঠে যুযুবুড়ির ভয়।
মায়ের সাথে খুনসুঁটি
সবুজ ঘাসে মাতামাতি,
ফুল পাখি আর প্রজাপতি বন্ধু হয়ে যায়।
***************


________টকটকে লাল ঐ সুর্যটা____

M.A Mannan | ৯ জানুয়ারি ২০০৯ ১২:০৭ অপরাহ্ন

দেশটি যে তোমার আমার,
সহজে কি ভাবা যায় ?
মুক্তিকামী জীবন দানে তাঁকে ছুঁতে হয়।

___________শ্যমলী মায়ের সবুজ বুক,
___________যু্‌দ্ধ আর যুদ্ধ দীর্ঘ নয় মাসে,
___________লাখও শহীদের রক্তে লাল-
___________গ্রাম,প্রন্তর,খাল,বিল,নদী সাগর।
সন্তান হারা মায়ের কান্না,
স্বজন হারানো বাবার চোখের জল,
ভাই হারানো বোনের অশ্রু,
বোন হারানো ভাই এর ছল ছল চোখের জল।
রক্ত আর চোখের পানিতে মিশে গেল,শ্যমলী মা’র সবুজ বুক
আর তখনই উদিত হল-
পুর্ব আকাশে টকটকে লাল ঐ সুর্যটা।
******************************


_____হিম হিম ঠান্ডা ঠান্ডা_______

M.A Mannan | ২৪ ডিসেম্বর ২০০৮ ১১:২২ পুর্বাহ্ন

হিম হিম ঠান্ডা ঠান্ডা,
বিড়াল ছানার একি কান্না!

শিশিরে পা ভিজে যায়,
সবুজ পাতায় টপ টপ
শিয়াল কাপে থর থর-
হুক্কা হুয়া রাতভর!

নাই যে দেখা সূযিটার-
টকাইরা সব আগুন জ্বেলে
ঠান্ডা তারায় হাস্যরসে!

তাই বুঝি, শীতকাল-
পৌষ আর মাঘ মিলে।
***************


উত্তরাঞ্চলে তীব্র শীতঃ চাই একটু ওম!!!

রা হা | ২৩ ডিসেম্বর ২০০৮ ১২:৫৭ অপরাহ্ন

দেশের উত্তরাঞ্চলে তীব্র শীতের প্রকোপে । অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে বরাবরই তাপমাত্রা তুলনামুলকভাবে কম থাকে । অর্থনৈতিক উন্নতির ছোয়াঁবিহীন এই অঞ্চলে বানভাসী, নদীর ভাঙ্গনে বাস্তুহারা, সহায়সম্বলহীন মানুষের সংখ্যা বেশী । বিস্তারিত…


_তিনটি বিড়াল ছানা_

M.A Mannan | ৪ ডিসেম্বর ২০০৮ ১০:২৭ পুর্বাহ্ন

তিনটি বিড়াল ছানা
দেথতে ভারি চেনা।

একটির বুক পেট সাদা-
লেজটি কালো,অন্যটি লাল,
মাথাটি সাদা-কালোতে মিশানো,
আরেকটির শরীর কালো,.. বিস্তারিত…