bdnews24.com banglablog

বিনোদন

আমরা এমনই

তুষার আহাসান | ২০ ফেব্রুয়ারি ২০০৯ ২:০৮ অপরাহ্ন

আমাদের সমস্যাগুলো চারপায়ে ঘোড়ার মতো ছোটে। আমাদের
আকাঙ্খা পাখির মতো মহাকাশে ওড়ে। ভাব-অনুভবে রোজ
অভাবের ফুল ফোটে। তবু ছুঁয়ে যায় সুখের রকমফের
চোখের ভেতর মুখ পোড়ে মানুষের। সাধ নেয় সাধ্যের খোঁজ।

একচিমটে নুনের মতো একরাশ ভাললাগা। একটু শখের নেশায়
তারার মতো রাতজাগা। রোদ্দুর আড়াল করে ডাল আর পাতা
শেকড় গায় মাটির গান। শার্শিও দলছুট উল্কার মতো আয়না হয়ে যায়
কখনও-সখনো। আলগোছে রেখে দিই বৃষ্টিভেজা ছাতা।


এসো পরিচিত হই বাংলার ফুলের সাথে

rajamoshay | ৮ ডিসেম্বর ২০০৮ ১২:৩৯ অপরাহ্ন

অনেক গুলা বাংলার ফুলের লিংক দিলাম নিজের পোষ্ট থেকে । কারও হয়তো কোন দিন কাজে লাগবে।
- কিছু কিছু গাছের নামও আছে ।

নয়নতারা
রক্ত জবা বা ঝুমকো জবা
কাঞ্চন
পুন্নাগ
কাঠ মালতী
মালতী লতা
ব্রহ্ম কমল
Fuchsia
লুপিন
লবঙ্গ
নীল চিতা
.. বিস্তারিত…


Theatre Behind a Theatre

manzur alam siddiki | ১৮ নভেম্বর ২০০৮ ১২:১৬ অপরাহ্ন

THEATRE BEHIND A THEATRE

মিরপুর ২নং সেকশনের পানির ট্যাংকি সংলগ্ন জালালের চায়ের দোকান। দুই পাশে দুটি বেঞ্চি। দোকানের মধ্যে ছোট্র করে নেইম প্লেটে লেখা “জালালের মিয়ার টি স্টল” আরেকটি স্লটে লেখা ‘এখানে খাঁটি গাঁই গরুর দুধ পাওয়া যায়’। .. বিস্তারিত…


হৃদয় নিকুঞ্জে…১

faysal | ৬ নভেম্বর ২০০৮ ১২:৫২ অপরাহ্ন

সিদুর মেঘের মত সুন্দর দেহতনু
স্নিগ্ধ ঠোট, মিষ্টি হাসি
নীলাভ নয়নে হরিনীর করুন চাহনিতে
আমাকে বিদ্ধ করে ছিনিয়ে নিয়েছো
মোর অন্তর।

স্বপ্নের আস্পরা সেজে অচেতন হিয়া নিয়ে
আমার ক্ষুদ্র জীবনের পথ গতিরোধ করে
পথহারা পথিক বানিয়েছো
তোমার ঐ রুপের ঝংকারে
হে প্রিয়া আমার !


সংক্ষিপ্ত সংলাপ - ৬৭ (মশারী টানাবে কে!)

সুখীমানুষ | ৬ নভেম্বর ২০০৮ ১২:৩৯ অপরাহ্ন

: চল্ বিয়ে করি
: শর্ত আছে
: রাজি আছি
: মশারী টানাতে হবে
: না না, রাজী নই তবে ;)
: তবে বিবাহ বাতিল
: অন্য শর্ত বল্
: আর যা আছে তা শর্তে হবার নয়…. বিস্তারিত…


ষোড়শী, তুমি কোন প্রেয়সী।

ইউনুস আলী খান | ৬ নভেম্বর ২০০৮ ১২:৩৩ অপরাহ্ন

রুপ মাধুরী নেই বলে
তুমি লাঞ্ছনায় জর্জরিত
অবহেলিত হয়ে
হয়েছো বারবার উপেক্ষিত।
সবার সাথে হাসি খুশি
নেই কোন অহংকার
ছেঁড়া কাপড়-চোপড় আর
নেই কোন অলংকার। বিস্তারিত…