bdnews24.com banglablog

নারী

নির্বাচন মানেই সংখ্যালঘু নির্যাতন ও কিছু হাহাকার

বেতাল বলেন | ২৬ ডিসেম্বর ২০০৮ ১১:৫৬ পুর্বাহ্ন

বাংলাদেশের জম্ম যদিও ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে জম্ম হয়েছিল, বাস্তবে এখন আর নেই।এরশাদ
সরকার উনার বাবার সম্পত্তির মতই একে মুসলিম দেশ হিসেবে ঘোষণা করেন। এর জন্য তিনি নেননি
কোন জনসাধারণের মতামত। সাথে সাথেই বাংলাদেশের কপালে আরেকবার কালিমা লেপন করা হলো।
পর্যায়ক্রমিকভাবে সময় এগিয়ে গেলেও অসভ্যতার মায়াজাল আরো ঘনীভূত হয় বাংলাদেশে।

Religious Demography

২০০১ এর উপাত্ত অনুসারে, বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ শতাংশ ছিল হিন্দু
ধর্মাবলম্নী। মোট জনসংখ্যার মাত্র নয় শতাংশ মানুষ যদি আঃ লীগে ভোটও দেয়, তাহলে কোন
ভাবেই আঃ লীগ জয়ী হতে পারেনা। এর মানে, এই হলো বাংলাদেশ সরকার গঠনে আঃ লীগকে ভোট
সংখ্যা গরিষ্ঠতায় আংশিক বা পূর্ণাংগভাবে জয়ী হতে হলে, অবশ্যই অন্যান্য ধর্মাবলম্বীদেরও
সহযোগী থাকতেই হবে।

কিন্তু, দূর্ভাগ্য হলেও সত্যি, ২০০১ সালে সবচেয়ে বেশি হেনস্থা হতে হয়েছিল একদল
মানুষদের যাদের ধর্ম ছিল হিন্দু। হত্যা, সম্পত্তি লুন্ঠন, অকথিত অত্যাচার ও গণধর্ষনের
মতো বেশ ভয়াবহ অপরাধ উঠে আসে কোন এক দল রাজনৈতিক দলগোষ্ঠির কর্মীদের সাহায্যে। তাদের
অপরাধ, তারা মালাউন। তারা আঃ লীগের ভোট ব্যাংক। ভোট যদি নাগরিক মৌলিক অধিকার হয়, তবে
আঃ লীগকে ভোট দেওয়াও কোন অপরাধ নয়। তবে, এর শাস্তি হিন্দুসহ সমস্ত সংখ্যালঘুদের কেন
দিতে হবে? মানবতা বিরোধী এই অসুস্থ মানসিকতার আসল হোতা কারা? তাদেরই বা কেন বিচার হলো
না? আপনার বা আমার কারো কিছু হয় নি বলে মুখে কলুপ এটে কতক্ষণ? নারকীয় অতি অল্প কিছু
সত্য দৃশ্য দেখুন,

October,

2001. | PLACE: Gangni, Meherpur, Kushtia.

November

18, 2003 | PLACE: Banskhali coast, Chittagong

April

22, 2003 | PLACE: Chitalmari, Bagerhat.

October 10,

2002. | PLACE: Keranigonj, Dhaka.

October,

2001. | PLACE: Ramshil, Gopalgonj.

October 16,

2001. | PLACE: Ramshil, Gopalgonj.

বিস্তারিত

বাংলাদেশের যেকোন রাজনৈতিক দল সংখ্যালঘুদের ও তাদের স্বার্থ সংক্রান্ত মুখ ভরা বুলি
থাকলেও বাস্তবে তার কোন প্রতিফলন দেখতে পাওয়া যায় না। শুধু সংখ্যালঘু কেন, কতো সাধারণ
মানুষ হেনস্তা হয়েছেন। অনেকেই বলেন, বাংলাদেশের সংখ্যা লঘুদের জামাই আদরে রাখা হয়েছে।
আমি শুনি আর হাসি। সরকারী বড় কোন পোস্টে কতজন সংখ্যালঘু রয়েছে, বলুন তো? দেখাতে
পারবেন, বাংলাদেশের ইতিহাসে কোনো সংখ্যালঘু কি কখনো প্রধান মন্ত্রী হয়েছেন, বা
প্রেসিডেন্ট বা স্পিকার? আমাদের নিজেদের ভাগ্যকে ধন্যবাদ দেওয়া উচিত। বাংলাদেশে এখনো
সংখ্যালঘু ভিত্তিক কোন উগ্র সম্প্রদায়ের উথ্থান ঘটেনি। ভুলে গেলে চলবে না, সময়ের সাথে
সাথে অত্যাচারিত মানুষদের ভাষা প্রতিবাদ কঠোর হয়ে আসে। ভৌগলিক দিক থেকে বিবেচনা করলে
বাংলাদেশের প্রায় সব অংশই ভারত দ্বারা পরিবেষ্টিত। নিজামীর ভাষায়, “বাংলাদেশ ভারতের
তাঁবেদার রাষ্ট্র বানানোর চক্রান্ত চলেছে” লিংকটা দাও। সঠিকভাবে নির্বাচনপূর্ব ও
পরবর্তি সময়গুলো সংখ্যালঘু ও সবার মানবাধিকার সঠিকভাবে পালন না করলে, আমাদের অনেক বেশি
মূল্য দিতে হতে পারে।

একগাদা
মানুষের অভিশাপ হাহাকার হয়ে পিছু লাগবে।

অচেনা এক বোন।

M. A. Zubair | ৮ ডিসেম্বর ২০০৮ ১২:৪১ অপরাহ্ন

সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস ১৯৭১, সারা দেশে মুক্তিযুদ্ধ চলছে। আমরা তখন মেহেরপুর থাকি এইচ এস সি পড়ি। ঢাকায় যাব, আগের দিন ঝিনাইদহ এসে খালার বাসায় রাত কাটিয়ে পরের দিন সকালে বাসে উঠেছি। ঝিনাইদহের কয়েকজন স্বল্প পরিচিত/ মুখ চেনা ছেলেও একই বাসে উঠেছে। .. বিস্তারিত…

দ্বিতীয় বিশ্বযুদ্ধের “আরাম প্রদানকারী নারীদের” মর্যাদা ফিরিয়ে দেয়ার জন্য জাপানের প্রতি আহ্বান

সংশপ্তক | ১৮ নভেম্বর ২০০৮ ১২:১৭ অপরাহ্ন

জাতিসংঘ মানবাধিকার কমিটি জাপানের সামরিক বাহিনীর যৌন দাসত্ব পদ্ধতির শিকার হওয়া বেঁচে থাকা নারীদের মর্যাদা ফিরিয়ে দেয়ার জন্য জাপান সরকারকে আহ্বান জানিয়েছে৷

জাতিসংঘ মানবাধিকার কমিটি বৃহস্পতিবার জাপান সরকারের প্রতি তার উপসংহারমূলক .. বিস্তারিত…

নিরাপদ স্কুল প্রত্যেক মেয়েশিশুর অধিকার

সংশপ্তক | ১৬ নভেম্বর ২০০৮ ১:৫৪ অপরাহ্ন

স্কুল হচ্ছে শিশুদের শিক্ষা ও বৃদ্ধির জায়গা৷ কিন্তু সারা বিশ্বজুড়ে অনেক মেয়েশিশুই তাদের নিরাপত্তাহীনতার ভয়, অবমাননাকর ও সহিংস ব্যবহারের আতঙ্ক নিয়ে, শুধু কোনোমতে আরেকটি দিন পার করার আশা নিয়ে স্কুলে যায়৷

স্কুল বিস্তীর্ণ সমাজকে প্রতিফলিত করে৷ নারীরা তাদের সারা জীবনজুড়ে যে ধরনের সহিংসতার শিকার হন - শারীরিক, যৌন ও মানসিক - ঠিক সেই ধরনের সহিংসতা অনেক মেয়েশিশুর জীবনে তাদের স্কুলের ভিতরে এবং আশেপাশে উপস্থিত থাকে৷

প্রতি দিন, মেয়েশিশুরা তাদের স্কুলে যাওয়ার পথে হামলার শিকার হয়, স্কুলের মাঠে ধাক্কা খায় ও আঘাত দেয়া হয়, তাদের সহপাঠীদের দ্বারা ঠাট্টা ও অপমানের শিকার হয়, তাদের সম্পর্কে জনে জনে, মোবাইল ফোনে বা ইন্টারনেটের মাধ্যমে প্রচারিত গুজবের দ্বারা অপদস্থ হয়৷ কেউ কেউ অন্য শিক্ষার্থীদের দ্বারা যৌন হামলার হুমকির শিকার হয়, শিক্ষকদের কাছ থেকে যৌন সুযোগের বিনিময়ে বেশি নম্বরের প্রস্তাব পায়, এমনকি শিক্ষকদের কক্ষে ধর্ষিত হয়৷ কেউ কেউ শৃঙ্খলার নামে স্কুলে বেতের বাড়ি বা পিটুনির শিকার হয়৷

যুদ্ধ-বিধ্বস্ত দেশগুলোতে, কোনো কোনো মেয়েশিশুকে সশস্ত্র গ্রুপগুলো ধরে নিয়ে যায়, কেউ কেউ স্কুলে যাওয়ার পথে বা স্কুল আক্রান্ত হলে আহত বা নিহত হয়৷ শরণার্থী বা বাস্তুচ্যুত মানুষদের ক্যাম্পে বসবাসকারী মেয়েশিশুদের জন্য যৌন নির্যাতন এবং শোষণ হচ্ছে সুনির্দিষ্ট সমস্যা৷

প্রত্যেকটি মেয়েশিশুর একটি নিরাপদ পরিবেশে শিক্ষা লাভের অধিকার রয়েছে

আরো পড়ুন ‍এখানে

এলাম দেখতে

রাগ ইমন | ৬ নভেম্বর ২০০৮ ১১:৪৫ পুর্বাহ্ন

আগে খবর পড়ার জন্য মাঝে মাঝে ঢুকেছি । আজ এলাম নতুন বাংলা ব্লগের চেহারা দেখতে । প্রথম দর্শনে খারাপ লাগেনি । ঘুরে ফিরে বলতে পারবো ব্যবহার করতে কেমন লাগছে । আপাতত , স্বাগতম আর শুভ কামনা পুরো ব্লগ দলকে ।

প্রথমেই অনুযোগ করতে চাইনি । কিন্তু , খুব জরুরী একটা ব্যাপার । রেজিস্ট্রেশনের সময় ” লগ ইন ” নামটাই যে ” নিক নেম” হিসাবে দেখাবে , এইটা কোথাও উল্লেখ না থাকায় আমার নাম দেখাচ্ছে ভালোবাসা। আমি রাগ ইমন নামেই লিখতে ও মন্তব্য করতে চাই ।.. বিস্তারিত…

গুঁড়া দুধের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে মায়েদের

আহসানুল কবীর | ৫ নভেম্বর ২০০৮ ৪:৩২ অপরাহ্ন

গুঁড়া দুধের উপর নির্ভরশীলতা পরিহার করতে হবে মায়েদের।
গুড়া দুধ যেভাবে প্রক্রিয়াজাত করা হয় তাতে, ব্যাকটেরিয়া অক্ষত অবস্থায় থাকে বলে বিশেষঞ্জরা মত পোষণ করেন।পরবর্তিতে এই ব্যাকটেরিয়া মিশ্রিত দুধ পানে শিশুরা টাইফয়েড ও ম্যানেনজাইটিসসহ জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। রাজধানীর আগারগাও আইডিবি ভবনে আয়োজিত, ”নিরাপদ পুস্টিকর খাদ্য রক্ষা করে শিশুদের জীবন” শীর্ষক এক কর্মশালায় বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের মহাসচিব শিশু বিশেষঞ্জ অধ্যাপক ডাঃ সুফিয়া খাতুন এই তথ্য প্রকাশ করেন। বিস্তারিত…

স্যুটকেস

তুষার আহাসান | ৪ নভেম্বর ২০০৮ ১১:৫০ পুর্বাহ্ন

আজ কুসুম বাপের বাড়ি যাচ্ছে।শ্বশুর‌‌,শাশুড়ির মুখভার।
ছোট দেওর শান্ত,সে তার হরিণচোখের আকুতি নিয়ে
মেজভাবির পাশে দাঁড়িয়ে আছে।তার ইচ্ছে মেজভাবি
যদি না যায়,তবে সে তার কোকিল দুটি দিয়ে দেবে।

ইতিমধ্যেই স্যুটকেস গোছাতে‌ গোছাতে অনুরোধটি
বার চারেক শুনেছে কুসুম।এত উদ্বেগের মধ্যেও
সে তার হাসি চেপে রাখতে পারেনি।

বিস্তারিত…