বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের প্রথম দ্বিভাষিক অনলাইন সংবাদ উৎস। ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে থাকা আমাদের সংবাদ কর্মীরা প্রতিক্ষণ তৎপর স্বল্পতম সময়ে সঠিক খবরটি পাঠকের কাছে পৌঁছে দিতে।
২০০৫ সালের শুরুর দিকে জন্ম নেয় অনলাইন বার্তা সংস্থা বিডিনিউজ।
২০০৬ সালের মাঝামাঝি সময়ে এসে বন্ধুত্বপূর্ণ হস্তান্তরের মাধ্যমে বদলে যায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা। ‘বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর আওয়ার্স লিমিটেড’ এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন বিবিসির সাবেক সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী । প্রতিষ্ঠানটি নতুনভাবে পরিচিত হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে। কার্যত দেশের প্রথম ডটকম প্রতিষ্ঠান বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসেবে একদল দক্ষ ও প্রযুক্তিবান্ধব সংবাদকর্মী নিয়ে এদেশে সাংবাদিকতার নতুন পথ নির্মাণে সচেষ্ট হন তিনি।
নতুন ব্যবস্থাপনায় খোলনলচে বদলে যাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০০৬ সালের ২২ অক্টোবর মধ্যরাত থেকে আত্মপ্রকাশ করে বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র রূপে।
২৪ ঘন্টা ধরে সংবাদ প্রকাশের পাশাপাশি খবর পরিবেশনের নতুন মাধ্যম মোবাইল ফোনে সংবাদ সেবা দেওয়া চালু করে দেশে বিদেশে বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হিসেবে দ্রুত প্রতিষ্ঠা পাওয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ঘটনা ঘটবার পর মুহূর্তেই মোবাইল ফোনে বাংলা ও ইংরেজি দু ভাষাতেই খবর প্রচার করা হয়। কন্ঠস্বর আকারে খবর প্রচার ছাড়াও এসএমএস এ প্রতি মুুহূর্তের খবর পরিবেশনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিজেদের অদ্বিতীয় বলে দাবি করে।
মোবাইল ইন্টারনেটের জন্য সংবাদ ভিত্তিক ওয়াপ সাইটের পথিকৃৎ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমই। এদেশে বাংলাভাষায় প্রথম ওয়াপ সাইট ও এই প্রতিষ্ঠানেরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখন দেশের সবচেয়ে বেশি পঠিত সংবাদভিত্তিক ওয়েবসাইট। প্রতিদিন কমপক্ষে এক লাখ পিসি থেকে পাঠক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে চোখ রাখেন। মাসে অন্তত ৯ কোটি বার এ ওয়েবসাইটে আসেন পাঠকরা। আর এর পাঠকরা প্রতি মাসে পড়েন ১ কোটি ২০ লাখ পাতা। এ হিসাব সেপ্টেম্বর ২০০৮ এর।
এই বিপুল পাঠকের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে এবং তাদের মতামত, প্রতিক্রিয়া ও তাদের নিজস্ব অনুভূতি প্রকাশের একটি মঞ্চ তৈরি করে দিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম চালু করেছে বাংলাব্লগ। যে কোনো ঘটনায় আপনার অনুভূতি, যে কোনো বিতর্কে আপনার মতামত এবং যে কোনো বিষয়ে আপনার দেয়া নতুন তথ্য আমাদের এই মঞ্চকে করবে আরো গতিশীল, আরো ঋদ্ধ।
আপনি ঘুমিয়ে পড়লেও জেগে থাকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বার্তাকক্ষ। যে কোনো সময় আপনি খুলতে পারেন আপনার প্রিয় এই জানালা।

চঞ্চল-এর মন্তব্যঃ "বুলেট-প্রুফ ব্রা!" পোস্ট -এ